রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে, বিশেষ করে নিউ ইয়র্ক ও উত্তর-পূর্বাঞ্চলে, চলমান শৈত্যপ্রবাহ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। জাতীয় আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী, আর্কটিক অঞ্চল থেকে নেমে আসা শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে তাপমাত্রা স্বাভাবিকের অনেক নিচে অবস্থান করছে এবং একাধিক দিন ধরে বিপজ্জনক ‘উইন্ড চিল’ পরিস্থিতি তৈরি হচ্ছে।