আবারো ট্রাম্পের মিথ্যাচার: ডেমোক্রেট শীর্ষ নেতাদের সঙ্গে বাইডেনের বৈঠক
শনিবার, ২১ নভেম্বর, ২০২০
নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে জো বাইডেন বৈঠক করেছেন
শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি বিজয়ী। কিন্তু কিসের ভিত্তিতে তিনি তা বলেছেন সেটি নিশ্চিত করেননি।
তিনি সংবাদ সম্মলনে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি। পরে হোয়াইটের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাক এ্যানানি নির্বাচন, করোনাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতে মিশগান অঙ্গরাজ্যের আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে করেন। এরই ধারাবাহিকতায় তিনি পেনসেলভেনিয়ার আইন প্রণেতাদেরও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে বাধাগ্রস্ত করতে তাঁর এ দৌড়ঝাপ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন সিনেটে মাইনরিটি লিডার সিনেটর চাক শুমার ও হাউজ স্পীকার ন্যান্সি পলেসি। তারা নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া জো বাইডেন জনগণের দুর্ভোগ লাঘবে স্টীমুলাস বিল নিয়ে কাজ করার উপর গুরত্বারোপ করেন। নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বৈঠকে উপস্থিত ছিলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক , নিউইয়র্ক ।