শনিবার, ১৪ মার্চ, ২০২৬
১০ মার্চ অনুষ্ঠিত হল আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল। এতে প্রেসক্লাবের সদস্য, তাদের পরিবার পরিজন,বীর মুক্তিযোদ্ধাগণ, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবি, রাজনীতিবিদ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিল্পী তথা ছোট, বড় সব বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল এক মিলন মেলায় পরিণত হয়।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টিহলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। আর ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান
ইফতার মাহফিলে সমসাময়িক বিশ্ব রাজনীতি এবং প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক কল্যাণে গণমাধ্যমের ভূমিকা ছাড়াও রমজানের তাৎপর্য নিয়ে কথা বলেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, এবিপিসির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বৃহত্তর ঢাকা সোসাইটির প্রেসিডেন্ট দুলাল বেহেদু, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহসভাপতি ভিপি জসিম উদ্দিন প্রমুখ।
মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র বিএনপির নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রধান ড. সবিতা দাস, সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রবাসীদের সেবায় নিয়োজিত তরিকুল ইসলাম মিঠু, কমুনিটি লিডার রীনা সাহা, ফেরদৌস খান প্রমুখ।
এবিপিসির কর্মকর্তাদের মধ্যে আরো ছিলেন সহ-সভাপতি আলিম খান আকাশ, যুগ্ম সম্পাাদক আজিম উদ্দিন অভি, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, প্রচার সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য অনিক রাজ, নুরুন্নাহার খান নিশা, অজিৎ ভৌমিক প্রমুখ।
ইফতার মাহফিলে বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন এটর্নি মঈন চৌধুরী।
পরে সবার মাঝে বাহারি বাঙালী স্বাদের ইফতার পরিবেশন করা হয়।
রমজানের আত্মশুদ্ধির দীক্ষা আর পারস্পরিক সৌহার্দ্যের এক বার্তা নিয়ে শেষ হয় আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।