সোমবার, ০৪ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি।
এর আগে, শনিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার উদ্দেশে অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সকালে ঢাকায় পৌঁছায় বিমানটি।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’র দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত বৃষ্টির মরদেহও উদ্ধার করে স্থানীয় পুলিশ।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।