বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
গতকাল বুধবার দুপুর ২ টায় টাম্পায় নৃশংসভাবে হত্যার শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী,শিক্ষক ও বাংলাদেশ কম্যুনিটির অনেকে জানাজায় অংশ নেন।
জানাজার পর বৃষ্টির মরদেহ Funeral সংস্থার কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সমস্ত ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। জামিল লিমনের মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ জামিলের পরিবারের কাছে হস্তান্তর করেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।