শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
আগামী ১০ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম ঢালিউড এওয়ার্ড-২০২৬। এবারের আসর বসছে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল চার্চ সেন্টারে।
আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক’র ভাইস প্রেসিডেন্ট শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় সংবাদ সম্মেলনে সূচনা বক্তৃতা করেন সংগঠনের প্রেসিডেন্ট ও সিইও খায়রুল ইসলাম খোকন।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শো টাইম মিউজিকের সিইও খায়রুল ইসলাম খোকন, ভাইস প্রেসিডেন্ট শারমিনা সিরাজ সোনিয়া, ইভেন্ট ডিরেক্টর রকি আলিয়ান, ইভেন্ট অর্গানাইজার মেহেদি হাসান। উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জেএফএম রাসেল, সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, প্রকৌশলী আব্দুল খালেক, শিল্পী কামরুজ্জামান বকুল প্রমুখ।
এ সময় আয়োজকরা জানান, নাচ, গান, সম্মাননা প্রদান আর শুভেচ্ছা বক্তৃতায় সাজানো অনুষ্ঠান চলবে চার ঘন্টা। তারা বলেন, আমরা এক হাজার ২শ দর্শক-শ্রোতা বসার ব্যবস্থা নিয়েছি। সংবাদ সম্মেলন শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।