বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
গত রোববার ছিল ছুটির দিন। কিন্তু সারাদিন ছিল বৃষ্টি।
বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। সুন্দর এই আয়োজনের জন্য ‘বাঙ্গালিয়ানা’র সকল সদস্যকে ধন্যবাদ জানান মঈন চৌধুরী। এ সময় ‘বাঙ্গালিয়ানা’ রমনিয়া ইউএসএ ইনক’র প্রতিষ্ঠাতা ডালিয়া চৌধুরী উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, ‘বাঙ্গালিয়ানা’ এই শারদ মেলার মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। সেই সঙ্গে প্রবাসে নারী উদ্যোক্তাদের পণ্যগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও কাজ করছে। তিনি বলেন, উৎসবের মুল দর্শন হচ্ছে, একসঙ্গে সবাই আনন্দে মেতে ওঠা।
ডালিয়া চৌধুরী এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে এটর্নি মঈন চৌধুরী, টাইটেল স্পন্সর FrameworX Finance LLC এর সিইও রায়হান জামান, আশা গ্রুপের সিইও আকাশ রহমান, এম্পায়ার কেয়ার এজেন্সীর সিইও নুরুল আজিম, স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী রাহাত হোসাইন নাজু, এটর্নি এলিজাবেথ বার্নাসহ সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানান। নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক উৎপল চৌধুরী ও ডালিয়া চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত শারদ মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রিনা সাহা, শীতল বিশ্বাস, ব্যবসায়ী তপন সাহা, স্বজন বনিক প্রমুখ। শারদ মেলার সাংস্কৃতিক পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. সুভাষ শিকদার।
সন্ধ্যার পর মেলায় তিল ধারণের জায়গা ছিলনা। এ সময় নাচ আর গানের সুরের মুর্চ্ছনায় মেলা প্রাঙ্গণে এক অন্য রকম আবহের তৈরি হয়। অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সেনগুপ্ত ও সূবর্ণা সেনগুপ্ত এ প্রজন্মের শিল্পীদের হাতে তুলে দেন বিশেষ পুরস্কার। এছাড়া ড. সবিতা দাসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তৃতা করেন ড. দিলীপ নাথ, ড. প্রদীপ রন্জন কর, রোকেয়া আক্তার, মিলন চৌধুরীসহ অনেকে।
শারদ মেলায় সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা অনিক, তমা চক্রবর্তী , উদীপ্ত চৌধুরী, দেবজানি দেবনাথ বর্ষাসহ অনেকে। দ্বরাজ কণ্ঠে আবৃত্তি করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসীম সাহা । অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ঋতকা, শশী , সহ অনেকে।
রাধা রানীর বিভিন্ন রূপের উপর চিত্রায়িত নৃত্য পরিবেশনাটি ছিল মনোমুগ্ধকর। বাঙালিয়ানার আগমনী সঙ্গীত পরিবেশনা এবং সুস্মিতা চৌধুরীর পরিচালনায় আগমনী নৃত্য ছিল অত্যন্ত উপভোগ্য। বিশেষ করে বলা যায়, সাংস্কৃতিক পর্বটি দর্শক-শ্রোতা প্রাণভরে উপভোগ করেন। এ সময় আয়োজকরা জানান, শারদ মেলায় মোট ৩০টি স্টল স্থান পায়। আর প্রতিটি স্টলে ছিল ক্রেতাদের উপচেপড়া ভীড়। সব মিলিয়ে এক অসাধারণ দিন কাটাল নিউইয়র্কবাসী।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।