শুক্রবার, ০৮ মে, ২০২৬
আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। আর এতে অংশ নিতে নাম নিবন্ধন করেছে ১২০টি সংগঠন।
২ মে সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশে এসব তথ্য জানান আয়োজকরা। তারা বলেন, প্যারেডে সর্বোচ্চ সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ডে প্যারেডর অন্যতম আকর্ষণ হচ্ছে এর থিম সং। ইতিমধ্যে এর মাস্টারিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক ইবরার টিপুর সুরে গানটিতে অংশ নিয়েছেন শিল্পী কামরুজ্জামান বকুল, বিন্দু কনা, শাহ মাহবুব,তৃনিয়া হাসান, কৃষ্ণা তিথি,এবং নাজু আকন্দ। থিম সংটি রচনা করেছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি হুমায়ন কবির ঢালি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৭ মে রোববার সকাল সাড়ে নয়টায় ৩৭তম এভিনিউর উপর ৬৯তম স্ট্রীট থেকে শুরু হয়ে ৮৯ তম স্ট্রীটে এসে শেষ হবে এই প্যারেড।বাংলাদেশ ডে প্যারেডকে সফল করতে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষ এবং বাংলাদেশি সকল গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে বাংলাদেশ ডে প্যারেডের সদস্য সচিব ফাহাদ সোলায়মান বলেন, বাংলাদেশ কমিউনিটির সবাইকে সাথে নিয়ে প্রবাসে আমাদের প্রিয় বাংলাদেশকে তুলে ধরার অভিপ্রায়ে আমরা এই প্যারেডের আয়োজন করছি। এ সময় তিনি জানান, বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসাবে থাকছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজিজ ও সাপ্তাহিক ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এছাড়া, ফাহাদ সোলায়মান জানান, বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান হিসাবে আছেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আহবায়ক হিসাবে আছেন জেবিবিএ’র সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ,চিফ ইভেন্ট কো অর্ডিনেটর ফেমড রকি, চিফ কো অর্ডিনেটর আব্দুল কাদের শিশির, প্যারেড মার্শাল আব্দুস সোবহান, ম্যানেজিং পার্টনার ফয়সাল আজিজ। এ সময় বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম আজিজ কমিউনিটিতে নিজের আত্মনিবেদনের কথা উল্লেখ করে বলেন,জীবনের এই পর্যায়ে তাঁর আর চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলে কাজ করলে একটি অসাধারণ প্যারেড উপহার দেওয়া সম্ভব। প্যারেডের চেয়ারম্যান, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী বলেন, ১৭ মে আমরা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ কমিউনিটির চিত্র তুলে ধরব।আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নানা আঙ্গিকে তুলে ধরাই আমাদের লক্ষ্য বলে জানান এটর্ণি মঈন চৌধুরী।
আয়োজনের আহবায়ক জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ বলেন, আমাদের এ প্যারেড হবে বাংলাদেশ ও আমেরিকান সংস্কৃতির মেলবন্ধন। থাকবে নতুন প্রজন্মের প্রতিনিধিদের বড়মাপের অংশগ্রহণ। তিনিও দলমত নির্বিশেষে সবাইকে প্যারেডে অংশ নেওয়ার উদাত্ত আহবান জানান। সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,পিয়াল, আবুল ফজল,দিদারুল ইসলাম, শিল্পী শুভ্র দেব,রাশেদ আহমেদ, এ্যানি ফেরদৌস,নিলুফার ইয়াসমিন, আনিসুল কবির জাসির,আব্দুর রশিদ বাবু,আহসান হাবিব, শাহাদাত হোসেন,সাকিল মিয়া, মোহাম্মদ সেলিম,আমিন খান জাকির, শাহ জে চৌধুরী, ময়নুজ্জামান চৌধুরী, বিপ্লব সাহা,হুমায়ন কবির ঢালি,নূরুল আজিম,নুর আমিন, একেএম রফিকুল ইসলাম ডালিম,সারওয়ার খান বাবু,জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সাখাওয়াত বিশ্বাস, রিদওয়ান হক, নাসির আলী খান পল, ফারুক হোসেন মজুমদার,কাজি আমিনুল ইসলাম স্বপন,আলাউদ্দিন বুলু, রুহুল আমিন সরকার,খায়রুল ইসলাম খোকন, মাওলানা রাজী কাইয়ূম,সোহেল হোসেন, আকবর হায়দার কিরন,নাসরিন আহমেদ, সাইফুল ইসলাম,দেওয়ান কাউছার, শিল্পী কবির বকুল প্রমুখ। সবশেষে সবাইকে নৈশভোজ আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।