বুধবার, ২০ মে, ২০২৬
নাচ, গান, কবিতা পাঠ, সেমিনার আর শুভেচ্ছা বক্তৃতার মধ্য দিয়ে গত রোববার শেষ হল বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা। ছুটির দিনে সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় নিউইয়র্কের লংআইল্যান্ড সিটির মেলাপ্রাঙ্গণ হয়ে ওঠে মুখরিত, প্রাণবন্ত।
আর সেই নাম ঘোষণা করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার সমন্বয়কারী কবি ফকির ইলিয়াস। তিনি জানান, বিশেষ পরিস্থিতির কারণে ড. মুহাম্মদ জাফর ইকবাল এই পুরস্কার গ্রহণ করতে নিউইয়র্কে আসতে পারেননি। তাঁর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার আহবায়ক, একাত্তরের প্রহরীর সভাপতি ড. নূরুন নবী, গ্র্যান্ড স্পন্সর মঈনুল ইসলাম, স্পন্সর মঈনুজ্জামান, ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, গোপন সাহাসহ অনেকে।
সবশেষে মেলার সমাপনী ঘোষণা দেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার আহবায়ক লেখক্, গবেষক, বিজ্ঞানী একুশে পদকপ্রাপ্ত ড. নূরন নবী। তিনি তিনব্যাপী এই আয়োজনে যারা সার্বিকভাবে সহায়তা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । ড. নূরন নবী বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা এরই ধারাবাহিকতার অংশ। এ সময় তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের লংআইল্যান্ড সিটিতে তিনদিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এই বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বনামধন্য লেখিকা ক্যারোলিন রাইট।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক ডটকম, নিউইয়র্ক।