রবিবার, ২৪ মে, ২০২৬
যত বই তত প্রাণ’ শ্লোগান ধারণ করে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার। উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন।
পড়ন্ত বিকেলে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার যেন তখন বইপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়। পরে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বইমেলার আয়োজকদের সাথে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় ভক্তরা তাঁর সঙ্গে ছবি তুলেন ও কুশল বিনিময় করেন। এরপর বইমেলার মুল অনুষ্ঠান শুরু হয় অডিটোরিয়ামে। প্রথমেই ছিল দুই দেশের জাতীয় সঙ্গীত।
এহসান জুয়েলের উপস্থাপনায় স্বাগত বক্তৃতা করেন বইমেলার আহবায়ক নজরুল ইসলাম এবং চেয়ারপার্সন জিয়াউদ্দিন আহমেদ। এ সময় মঙ্গল প্রদ্বীপ জালিয়ে ও উত্তরীয় পড়িয়ে ৩৫ জন অতিথিকে স্বাগত জানানো হয়। এরপর শুরু হয় আলোচনা। এতে অংশ অধ্যাপক রেহমান সোবহান, রওনক জাহান, ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, বব হোলম্যান, তৌফিক ইমরোজ খালিদী, দীপেন ভট্টাচার্য, সুবোধ সরকার, ফারুক মঈনুদ্দীন, সাদাত হোসাইন, প্রকাশক মনিরুল হকসহ অনেকে। আয়োজনে ছিল স্বরচিত কবিতা পাঠ, আজীবন সম্মাননা প্রদান,বইমেলার ৩৫ বছর শীর্ষক আলোচনা। ছিল প্রামাণ্যচিত্র প্রদর্শন। আলোচনা শেষে ছিল নৃত্যানুষ্ঠান।
সবশেষে ছিল শিল্পী শাহ মাহবুবের একক পরিবেশনা। প্রতিটি পর্ব প্রাণভরে উপভোগ করেন উত্তর আমেরিকার দর্শক-শ্রোতা। বিকেলে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধনের আগে ছিল গান, নৃত্য আর স্মরণপর্ব। আয়োজকরা জানিয়েছেন, চারদিনের এই বইমেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।