শুক্রবার, ২৯ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানরা ২৭ মে বুধবার উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করলো। দেশজুড়ে প্রায় ২ হাজার ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
এছাড়া বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। দুটি জামাত যথাক্রমে সকাল ৬টা ও সকাল ৭টায় মসজিদে অনুষ্ঠিত হয়। শেষ জামাতটি সকাল সাড়ে আটটায় মসজিদ সংলগ্ন পার্কে অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে মুসল্লিদের ছিল উপচেপড়া ভীড়।
অন্যদিকে, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, কুইন্সে আল আমিন মসজিদ, ওজোন পার্কে আল আল আমান মসজিদ, ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদ ও বাংলাবাজার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। । নিউজার্সি, মায়ামী,ওয়েস্ট পামবীচ, ওরলান্ডো, ডানবেরি, ফিলাডেলফিয়া, মিশিগানের ডেট্রয়েট, শিকাগো, ডালাস সহ বিভিন্ন শহরে মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের মুসলিমরা বিপুল উৎসাহ—উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপন করেছে । ঈদে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের ঘরে ঘরে ছিল বিশেষ আনন্দ।বিশেষ করে যারা কোরবানি দিচ্ছেন তারা ঈদ জামাত পড়ার পর পরই ঘর থেকে বেরিয়ে যান কোরবানির উদ্দেশ্যে। ঈদ উল আজহায় কোরবানি করা গরুর মাংস খাওয়ার বিষয়টি খুবই উপভোগ করে প্রবাসী বাচ্চারা।
ঈদের আগের রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, পার্কচেষ্টার জামাইকা, চার্চ ম,্যাকডোনাল্ড এলাকায় হাজারো বাংলাদেশি চাঁদনি রাত উৎসবে মেতে উঠেছিলেন। মধ্যরাত অবধি রাস্তার ধারে পসড়া বসিয়ে মেয়েদের হাতে মেহেদি লাগিয়েছেন। পাশাপাশি ছিল সংগীত উৎসবের। আঁতশবাজিতে মেতে উঠেছিলেন তরুণ ছেলেমেয়েরা। তবে নিউইয়র্ক পুলিশ ছিল সতর্কাস্থায়।
ঈদ উপলক্ষে প্রতিটি বাঙ্গালী পরিবারে ছিল উৎসবের আমেজ। আত্মীয়-স্বজনকে আপ্যায়ন ও নিজেদের জন্য ছিল নানা ধরণের মজাদার খাবার। ঈদের দিন বিকেল ও রাতে বাংলাদেশি এলাকাগুলোতে ছিল জম্পেশ আড্ডা।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।