বুধবার, ১৭ জুন, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। জাদুকরি এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি।
আলজেরিয়া বিপক্ষে হ্যাটট্রিক করে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। প্রথমার্ধের ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ফের গোলের দেখা পান মেসি। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।
ম্যাচের ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে এলএমটেন। এটাই বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। এদিকে, আর্জেন্টিনার জয়লাভের পর সমর্থকরা নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে উল্লাসে ফেটে পড়েন। তারা আশা করছেন, বিশ্বকাপ এবারও নিজের ঘরেই রেখে দিবে আর্জেন্টিনা।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।