মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
আজ মঙ্গলবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপ টু্র্ণামেন্টের। ৫ টি দল নিয়ে আয়োজিত এ টুর্ণামেন্টের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা নাজমুল হোসন শান্ত’র মিনিস্টার গ্রুপ রাজশাহীর মোকাবেলা করবে।
তবে প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য টিভি পর্দাকেই বেছে নিতে হবে দর্শকদের। বাফুফের মত বিসিবি দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেয়নি। করোনার এই সময়ে বাংলাদেশের দর্শকদের আগামী কয়েক সপ্তাহ বেশ ভালই কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, করোনার জন্য দীর্ঘদিন বিরতির পর প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেটাররা মাঠের খেলায় ফেরেন। ওই প্রতিযেগিতায় ৩টি দল অংশ নেয়।
শাহ রিফাত অর্নব,ঢাকা।