বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে ব্যবধান ৩-০ হয়। চলতি বিশ্বকাপে এটি কুনহার তৃতীয় গোল। ম্যাচটির অন্যতম আকর্ষণ ছিল নেইমারের প্রত্যাবর্তন। ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে খেলেন এই তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।