বুধবার, ১২ আগস্ট, ২০২৬
প্রথমবারের মত ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথমবারের মতো রোববার ৮ আগষ্ট অনুষ্ঠিত হলো সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। এতে বাংলাদেশি বিপুল সংখ্যক প্রবাসীসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্থানের ইমিগ্রান্টরা অংশ নেন।
নিউইয়র্কের কুইন্সের জাকসন হাইটস এলাকার ৫৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে প্যারেড শেষ হয়। এ সময় রাস্তার দুইধারে দাঁড়িয়ে সাউথ এশিয়ান কমিউনিটির সাধারন মানুষ সহ হাজার হাজার আমেরিকান করতালি দিয়ে প্যারেডকে স্বাগত জানায়। প্যারেডের গ্রান্ড মার্শাল ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় বাংলা পত্রিকা সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। আর এই প্যারেডের আয়োজক ছিল বাংলাদেশ সোসাইটি। বাংলাদেশি বিভিন্ন সংগঠন ব্যানার সহ এতে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রান্ড মার্শাল শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড কমিউনিটির জন্য এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত। দলমত ও ভেদাভেদ ভুলে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবে শামিল হয়েছি। আমাদের ঐক্য, সম্প্রীতি ও শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারছি। আজকের প্যারেড ইতিহাসের অংশ হয়ে থাকবে।
প্রতিবছরই বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান এই প্যারেড অনুষ্ঠিত হবে। এতে কমিউনিটির উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান ছিলেন, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ও গেস্ট অব অনার এটর্নি মঈন চৌধুরী, সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, ট্রাস্টিবোর্ড সদস্য আহসান হাবিব, আজহারুল হক মিলন, নাঈম টুটুল, কমিউনিটি লিডার ও প্যারেডের চীফ কো অর্ডিনেটর শাহ শহিদুল হক, নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান স্টিফেন রাগা, কমিউনিটি লিডার নুরুল আজিম, আবু যুবায়ের দারা, আজহারুল ইসলাম, লায়ন মতিউর রহমান, জাহাঙ্গীর আলম জয়,তরিকুল ইসলাম বাদল, আমিন মেহেদি, নুরুজ্জামান সরদার, মিয়া মোহাম্মদ দুলাল, মোহাম্মদ নমী, নওশেদ হায়দার, মাকসুদুল এইচ চৌধুরী, মাসুদ সিরাজী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক,অনিক রাজ,আবু বকর সিদ্দিকী, রেদোয়ানা রাজ্জাক সেতু, সাকিল মিয়া,ময়নুজ্জামান চৌধুরী , হাসান মার্ক ও অভিনেত্রী সাবাহ কবির।