শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। একইসঙ্গে এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে দলটি।
উল্লেখ্য, বিএনপির আগের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।