শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
আবারও সুরের মুর্ছনায় মেতে উঠবে নিউইয়র্ক। ৩ অক্টোবর নিউইয়র্কের লংআইল্যান্ড সিটির ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টারে সঙ্গীত পরিবেশন করবেন এ সময়ের জনপ্রিয় তিন শিল্পী কনা, ঝিলিক এবং ইমরান।
মিউজিক্যাল নাইট নিবেদন করছেন সাপ্তাহিক ইনকিলাব সম্পাদক ও হোম কেয়ার ব্যবসায়ী জাহেদ আলম।
সংবাদ সম্মেলনে ইমরান, কনা ও ঝিলিকও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ১২০০ দর্শকের উপস্থিতিতে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানের অন্যতম আয়োজক জাহিদ আলম বলেন, মিউজিক্যাল নাইটের সফল সমাপ্তিতে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। সংবাদ সম্মেলনে সিলভিয়া আকন্দ বলেন, অনুষ্ঠানের শৃংখলা রক্ষা এবং মানে আমরা কোন আপোস করিনা। আমরা অতীতে অনেক অনুষ্ঠানই সুন্দরভাবে সফলতার সঙ্গে শেষ করেছি।
সংবাদ সম্মেলনে পেশাদারিত্বের বিষয়ে স্পন্সর রকি আলিয়ান বলেন, আমরা পেশাদারিত্বে বিশ্বাস করি এবং সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে তিন গুণী শিল্পীই মান সম্মত গান গেয়ে দর্শকদের হৃদয় জয় করার অভিপ্রায় ব্যক্ত করেন। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।