বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। গত রোববার সন্ধ্যায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান।
সভায় নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মীদের প্রতি কোনো ধরনের ‘উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে’ স্লোগান দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, আসছে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে তারেক রহমানের বক্তব্য উপস্থাপনের সময় ভবনের বাইরে ‘স্বাগত সমাবেশ’ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সমাবেশটি লোকসমাগমের মাধ্যমে সফল করার ওপর জোর দেন উপস্থিত নেতারা।
গত রোববার বাংলাদেশ প্লাজা অডিটোরিয়ামের প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি জসিমউদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন। এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী অন্যান্য সংগঠনগুলোও নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।