শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়াদ রা'আদ আল হুসেইনের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বহুপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়ানো এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনাকালে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শান্তি বজায় রাখা, টেকসই সংলাপ এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই নেতা একমত পোষণ করেন। এ ছাড়া জাতিসংঘকেন্দ্রিক বৈশ্বিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
।