মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০
উইসকনসিনের দুটি জনবহুল কাউন্টিতে পুনরায় ভোট গননার পর জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে অঙ্গরাজ্যটির নির্বাচন কমিশন। সোমবার কমিশন চেয়ারওম্যান জেকব এন উইসকনসিনের বাইডেনের পক্ষে যোগ হওয়া ১০টি ইলেক্টোরাল ভোটের জন্য তৈরী পেপারওয়ার্কে সই করেন।
পরে কমিশনের তৈরী পেপারওয়ার্ক প্রেরণ করা হয় অঙ্গরাজ্যের ডেমোক্রেট গভর্ণর টনি ইভার্সের কাছে। গভর্ণর দ্রুততার সাথে এতে সই করে উইসকনসিনের পক্ষ থেকে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন। তিনি বলেন, অঙ্গরাজ্য ও ফেডারেল আইন মেনে ৩রা নির্বাচনের ফল শীটে আমি স্বাক্ষর করলাম এবং এই অঙ্গরাজ্যের ১০ টি ইলেক্টোরাল ভোট বাইডেন-হ্যারিসের পক্ষে গেছে। তিনি নির্বাচন সংশিষ্ট সকলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।
শাহ ফারুক রহমান, নিউইয়র্ক