শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
নিউইয়র্কে টু্যুর বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
ঘটনার সময় বাসে মোট ৫২ জন যাত্রী ছিলেন, যাদের বয়স এক বছর থেকে ৭৪ বছরের মধ্যে। দুর্ঘটনার পর কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়ে এবং বেশ কয়েকজন দীর্ঘ সময় ভেতরে আটকে পড়েছিল।
দুর্ঘটনাস্থল নিউইয়র্কের বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল পূর্বে পেমব্রোক এলাকায়। সেখানে দ্রুত অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করছেন। বাসের চালক তদন্তে আন্তরিকভাবে সহায়তা করছেন। এখন পর্যন্ত এই ঘটনায় কোন অভিযোগ গঠন করা হয়নি।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।