বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে করোনা নেগেটিভ হয়েছেন। কাতারে অনুষ্ঠেয় ২০২২ সালের বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে এই সুসংবাদ দলকে দারুন উজ্জীবিত করবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বাফুফে কোচের করোনামুক্তির খবর জানায়। আর করোনামুক্ত হওয়ায় বাফুফে তাঁকে কাতারে পাঠাবে বলে ও জানানো হয়।
আগামী শুক্রবার ফিরতি লেগে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার কোচ কাতারে গেলে একদিন সময় হাতে পাবেন। কিন্তু সেখানে তিনদিন কোয়ারান্টাইনে থাকার নিয়ম। তবে বাফুফে তার কোয়ারান্টাইনের সময় কমানোর জন্য চেষ্টা করছে -যাতে জেমি ডে খেলার দিন বাংলাদেশের ডাগ আউটে দাঁড়াতে পারেন।
সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নেপালের সঙ্গে দুই ম্যাচের সিরিজ চলাকালীন করোনায় আক্রান্ত হন বাংলাদেশের কোচ।