বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে কর সংক্রান্ত তদন্ত চলছে
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর সংক্রান্ত বিষয়ে ফেডারেল তদন্ত চলছে। বুধবার হান্টার বাইডেন নিজেই এ তথ্য জানান।
ডেলেয়ার অঙ্গরাজ্যের ফেডারেল প্রসিকিউটররা এ তদন্ত করছেন বলে জানানো হয়। বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি একথা জানায়।
হান্টার বাইডেন এক বিবৃতিতে বলেন, এর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি। আমি বিষয়টি অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছি। তিনি বলেন, আমি আশাবাদী একটি পেশাদারী পর্যালোচনার মধ্য দিয়ে প্রমাণ হবে, আমি আমার বিষয়গুলো আইনি ও যথাযথভাবে মোকাবেলা করেছি।
অন্যদিকে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিশন টিমের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট তাঁর ছেলেকে নিয়ে গর্বিত।