মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২৫
মাত্র কিছুদিন আগে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো বাংলাদেশ।
৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎস নেপালে ছিল বলে জানিয়েছে ইউএসজিএস। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে।
ইউএসজিএস সূত্রমতে, শক্তিশালী এই ভূমিকম্প নেপালের উত্তরে তিব্বতে সংগঠিত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লোবুচে শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছে। ২০১৫ সালের পরে এই ভূমিকম্পটি সবচেয়ে শক্তিশালি ভূমিকম্প হিসাবে মনে করে হচ্ছে। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ক্ষয়ক্ষতির আশংকা করা যাচ্ছে।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।