বাংলাদেশ দলের সবাই কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই খেলা শেষে দেশে ফিরে আসলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেখানে থেকে যান।
বৃহস্পতিবার বাংলাদেশ অধিনায়ক তাঁর করোনা পরীক্ষা করান। বাহ্যিকভাবে কোন লক্ষণ না থাকলেও জামাল ভূঁইয়ার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বাফুফে তাদের বিজ্ঞপিতে আরও জানায়, বাংলাদেশ ফুটবল দলের এই তারকা খেলোয়াড়টি এখন কাতারের দোহার একটি হোটেলে আইসোলেশনে আছেন। তাঁকে সব ধরণের সহায়তা করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাতার ফুটবল এসোসিয়শনের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলছে।
দক্ষিন এশিয়ার সেরা মিডফিল্ডার জামাল ভূঁইয়া ইন্ডিয়ান লীগে(আই লীগ) খেলতে কোলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
শিবলী জুবায়ের, ঢাকা।