সোমবার সিনেট ফ্লোরে দাঁড়িয়ে সিনেট চেয়ারম্যান বলেন, ইলেক্টোরাল ভোট কথা বলছে এবং আমি নব নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি।
সিনেটে ম্যাজরিটি লিডার ম্যাককনেল নির্বাচনের ছয় সপ্তাহ পর বাইডেনকে অভিনন্দন জানালেন। তাঁর এ অভিনন্দন জানানো অনেক গুরুত্বপূর্ণ কারন যুক্তরাষ্ট্রের অনেক সিনেটর এখন পর্যন্ত নব নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাননি।
৩রা নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারচুপির অভিযোগ করে আসছিলেন। সিনেট চেয়ারম্যান ম্যাককনেল ও তাঁর সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন প্রেসিডেন্টের কথার সত্যতা আছে। তবে পরবর্তীতে কারচুপি সংক্রান্ত প্রেসিডেন্টের সকল মামলা স্থানীয় আদালত ও সুপ্রীম কোর্টে খারিজ হয়ে যায়। সোমবার জো বাইডেন ইলেক্টোরাল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।