বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
মৃত্যু নামক যমদূত যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙ্গা গড়ার খেলায় মেতেছে। বুধবার দেশটিতে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
এদিকে নিউইয়র্কের মেয়র ডি ব্লাসিও বলেছেন, আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা পর্যালোচনা করে বলা যায়, আমাদের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সামনের সপ্তাহগুলোতে আমাদেরকে কঠিন সংগ্রাম করতে হবে বলেও মনে করেন তিনি।
অন্যদিকে ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত আছে। এফডিএ ও সিডিসি সব কিছু দেখভাল করছে। কর্তৃপক্ষ আশা করছেন, ডিসেম্বরের শেষ নাগাদ ২০ মিলিয়ন অর্থাৎ ২ কোটি মানুষকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।