বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
স্টীমুলাস বিলে বরাদ্দ করা প্রতিটি ডলারই পাবেন আমেরিকানরা। বিলে প্রেসিডেন্ট একদিন পর স্বাক্ষর করলেও চাকরিহারা আমেরিকানরা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ৩শ ডলার করে পাবেন।
সমস্যা জর্জরিত আমেরিকানদের জন্য ৯শ বিলিয়ন ডলারের স্টীমুলাস প্যাকেজ পাশ করে সিনেট ও কংগ্রেস। প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো বিল ২৬শে ডিসেম্বর শনিবার শেষ মুহুর্তে স্বাক্ষর না করে শর্ত জুড়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে লাখ লাখ আমেরিকান তাদের বেকার ভাতার সুযোগ হারান। পরে গোটা দেশে ব্যাপক প্রতিক্রিয়ায় রোববার তিনি বিলে সই করেন।
একদিন পরে সই করায় আমেরিকানরা ডিসেম্বরের শেষ সপ্তাহের বরাদ্দ নাও পেতে পারেন বলে মনে করেছিলেন অনেক ডেমোক্রেট আইন প্রণেতাসহ বিশেষজ্ঞরা। তখনই লেবার ডিপার্টমেন্ট থেকে বিষয়টি নিশিত করা হয়। অর্থাৎ বিলে বরাদ্দ করা অর্থ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই পাবেন চাকরিহারা আমেরিকানরা। এটি মার্চের ১৪ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
তবে প্রেসিডেন্ট সময়মতো সই না করায় এই টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করে লেবার ডিপার্টেমেন্ট। কারণ নতুন করে সব ডাটা কম্পিউটারাইজড করতে হবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।