বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
২০০০ ডলার স্টীমুলাস চেক পাশ হওয়ার বাস্তবসম্মত কোন পথ নেই বলে মত প্রকাশ করেছেন সিনেটে মেজরিটি লিডার সিনেটর মিচ ম্যাক’কনেল। বুধবার সিনেটে বিলটির উপর আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিনেটে মাইনরিটি লিডার সিনেটর চাক শুমার কংগ্রেসে পাশ হওয়া বিলটির উপর সিনেটে ভোটের আহবান জানিয়েছিলেন। সম্প্রতি ৯শ বিলিয়ন স্টীমুলাস বিলে সই করার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টীমুলাস চেক ৬শ ডলারের জায়গায় ২০০০ ডলার প্রস্তাব করেন। পরবর্তীতে হাউজ স্পীকার ন্যান্সী পলেসি এ ব্যাপারে উদ্যোগ নেন। বিলটি কংগ্রেসে পাশও হয়। কিন্তু এখন সিনেটে সেটি মুখ থুবরে পড়ল।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।