মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১
যুক্তরাষ্ট্রে সোমবার করোনায় মারা গেছে ১হাজার ৯শ ৮৭ জন। রোববারের তুলনায় যা প্রায় ৬শ বেশি।
রোববারের তুলনায় তা ১১ হাজার কম। তবে পরিস্থিতির এই উঠানামা দেশটির কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলছে।
পরিস্থিতি সবচেয়ে খারাপ ক্যালিফোর্নিয়ার লস এন্জেলস কাউন্টিতে। সেখানে প্রতি ৫ জনের ১জন করোনায় আক্রান্ত। নভেম্বরের শেষে সেখানে করোনা রোগীর সংখ্যা ছিল ৪ লাখ। জানুয়ারীর ১ম সপ্তাহে সেখানে করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮লাখে। হাসপাতালের সাধারণ বেড ও আইসিইউ’র সকল বেড পূর্ণ হয়ে গেছে অনেক আগেই। বলা যায় সেখানে স্বাস্হ্য ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে।
করোনা রোগীর আশংকাজনক হারে বেড়ে যাওয়ার জন্য হলিডে ভ্রমনকেই দায়ি করছেন বিশেষজ্ঞরা।
এদিকে ওয়াল্ডো মিটারের তথ্যমতে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১২হাজার ১শ ৩৪ জন। এই সময় পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৪১৫ জন।
শিবলী জুবায়ের। ঢাকা।