বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১
যুক্তরাজ্যে সর্বপ্রথম দেখতে পাওয়া নতুন প্রজাতির করোনা ভাইরাস স্ট্রেইন নিউইয়র্কেও পাওয়া গেছে। ৬০ বছর বয়সী একজন জুয়েলারী কর্মচারির শরীরে এই ভাইরাস ধরা পরে।
গভর্ণর কূমো বলেন, এই ভাইরাস শতকরা ৭০ ভাগ বেশি সংক্রামক এবং এটি মৃত্যুর হার বাড়ায়। তাই ভাইরাসটি কন্ট্রোল করতে না পারলে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়ে যাবে।
এর আগে যুক্তরাষ্ট্রের কলারোডা ও ক্যালিফোর্নিয়ায় দুজন ব্যক্তির শরীরে এই ভাইরাস পাওয়া যায়। নতুন প্রজাতির করোনা ভাইরাস স্ট্রেইন যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের ৩০টি দেশে পাওয়া গেছে।
মঙ্গলবার নিউইয়র্ক স্টেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮২৩ জন।
শাহ ফারুক রহমান,
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।