রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
আগামী ২০শে জানুয়ারী শপথ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর প্রতিক্রিয়ায় নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের সেই অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্তকে ভাল বলে মন্তব্য করেছেন।
ক্যাপিটল হিলে হামলার পর সমর্থকদের ধন্যবাদ জানালেও গতকাল শুক্রবার তিনি সুর পাল্টে দিয়েছেন। ট্রাম্প বলেন, এটি যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে যায়না। যারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি। তাঁকে ইমপিচের উদ্যোগের ব্যাপারে তিনি বলেন, ১মিনিট আগেও তিনি ক্ষমতা ছাড়বেননা।
অন্যদিকে ট্রাম্পের উগ্র সমর্থক কর্তৃক ২০ শে জানুয়ারী শপথ অনুষ্ঠানে বড় ধরণের গোলযোগের চেষ্টা চালানোর ইঙ্গিত দিয়েছে গণমাধ্যম সিএনএন। সিএনএন জানায়, নানা বিদ্রোপাত্মক, আক্রমনাত্মক কথা তারা একে একে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে দিচ্ছে। ফলে ২০ তারিখে কি ধরণের পরিস্থিতির সৃষ্টি হয় সেটি এখন দেখার বিষয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।