রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
করোনায় বেসামাল অবস্থায় যুক্তরাষ্ট্রে। ওয়াল্ডোমিটারের তথ্যমতে, রোববার আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫শ ১৯ জন।
অন্যদিকে মৃতের সংখ্যা কিছুটা কমলেও তা এখনও তিন হাজারের উপরে। রোববার গোটা যুক্তরাষ্ট্রে মারা গেছে ৩ হাজার ২শ ৩৫ জন।
তবে মৃতের সংখ্যা অনেক কমেছে সবচেয়ে বিপর্যস্ত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়। রোববার সেখানে মারা গেছে ১২৩ জন। অথচ শনিবার ক্যালিফোর্নিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল। সেদিন ক্যালিফোর্নিয়ায় মারা গিয়েছিল ৬শ ৯৫ জন।
নিউইয়র্ক স্টেটে রোববার মারা গেছে ৬২ জন। সিটিতে মৃতের সংখ্যা ৩৭জন।
সারাদেশে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা প্রদান অব্যাহত আছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।