রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেইন্স। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন।
পেইন্সের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। শুক্রবার এক টুইট বার্তায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর উত্তরসুরীর শপথ অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দেন।
নব নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কিনা সবার এমন প্রশ্নে ট্রাম্প টুইটে বলেন, ২০ তারিখের শপথ অনুষ্ঠানে আমি যাচ্ছিনা।
উল্লেখ্য , নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশন বসে ৬ই জানুয়ারি। আর তাদের চাপে রাখার কৌশল হিসেবে গোটা যুক্তরাষ্ট্র থেকে ওয়াশিংটনে সমর্থকদের জড়ো করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক পর্যায়ে উগ্র সমর্থকরা ঢুকে পড়ে ক্যাপিটল হিলে। তাদের তান্ডবে জীবনহানির আশংকা দেখা দেয় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের। এতে তীব্র সমালোচনার শিকার হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি উঠে তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।