শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
২০২১ সালের প্রথম দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য বিভীষিকময়। এই দুই সপ্তাহে দেশটিতে মারা গেছে ৩৮ হাজার মানুষ।
বিশেষজ্ঞরা মনে করছেন, মৃতের এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী ৩ সপ্তাহে দেশটিতে ৯২ হাজার মানুষ মারা যেতে পারে। গণমাধ্যম সিএনএন এ তথ্য প্রকাশ করেছে।
নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের দিন নাগাত দেশটিতে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যেতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিডিসি জানিয়েছে, করোনার কিছু কিছু জীবাণু কয়েক মিনিট আকাশে উড়তে পারে এবং ছয় ফুট দুরে থাকা ব্যক্তিকেও আক্রান্ত করতে পারে।
তাদের পক্ষ থেকে বলা হয়, কোন জমায়েতে একজন করোনা রোগী থাকলেই তা বাকী সবাইকে আক্রান্ত করার ক্ষেত্রে যথেষ্ঠ।
এদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭৬ জন ভ্যারিয়ান্ট করোনা ভাইরাস রোগী পাওয়া গেছে। এই ভাইরাস সাধারণ ভাইরাসের চেয়ে শতকরা ৭০ ভাগ দ্রুতগতিতে ছড়ায়।
সিএনএন জানিয়েছে, সারা দেশে টিকা প্রদানের গতি খুবই ধীর। ডিসেম্বর নাগাদ যে ২০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল বাস্তবে তার অর্ধেক প্রদান করা সম্ভব হয়েছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।