মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০২১
প্রতিবেশি দেশ মিয়ানমারে গণতান্ত্রিক ও সাংবিধানিক অবস্থা অক্ষুন্ন থাকবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আশাবাদ ব্যক্ত করে আরও বলা হয়, প্রতিবেশি দেশ হিসাবে বাংলাদেশ সেখানে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই হিবৃতিতে আরও বলা হয়, ঢাকা, নেপিডোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দৃঢ প্রতিজ্ঞ এবং জোরপূর্বক বাস্তচ্যুত, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ এ সম্মানজনক প্রত্যাবাসেনে একসঙ্গে কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা মনে করে সব প্রক্রিয়া সঠিক পথেই এগুচ্ছে।
উল্লেখ্য, মিয়ানমারে গত নির্বাচনের পর সামরিক সরকারের সঙ্গে বেসামরিক নেতৃত্বের দ্বন্ধ শুরু হয়। সামরিক বাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।