শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২১
শনিবার পেন্টাগনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান জেমস চার্লস ম্যাককনভিলের সঙ্গে সফফরত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সৌজন্য সাক্ষাত হয়।
এ সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতা বাড়ানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে রয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চৌধুরী। গত ২৯ জানুয়ারি তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সফরকালে অফিস অব দ্য সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথ ইস্ট এশিয়াতে আণ্চলিক প্রতিরক্ষা ও দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন। এছাড়া ও তিনি মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজর এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
সফর শেষে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আগামী ৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছে আইএসপিআর )।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক , নিউইয়র্ক।.