বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন শুনানীর দ্বিতীয় দিনে হাউজ ম্যানেজারগণ গুরুত্বপূর্ণ নতুন ভিডিও তুলে ধরেন। আর এই প্রেক্ষিতে অভিশংসন ম্যানেজার জেমি রাসকিন বলেন, তথ্যবহুল ভিডিও প্রমাণ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬ জানুয়ারি তাঁর কমান্ডার ইন চীফ সত্তা ভুলে গিয়ে হামলাকারীদের উস্কে দিয়েছিলেন।
সেদিনের ভয়াবহতা তুলে ধরে অভিশংসন ম্যানেজার ডেল টেসি প্লাসকেট বলেন, হামলাকারীরা যদি হাউজ স্পীকার ন্যান্সি পলেসীকে খুঁজে পেতেন তাহলে তারা তাঁকে মেরেই ফেলতেন।
এছাড়া ডেমোক্রেটদের পক্ষ দ্বিতীয় দিনের শুনানীতে এমন কিছু ভিডিও তুলে ধরা হয় যা আগে কেউ দেখেনি। এমন একটি ভিডিওতে দেখা যায়, উগ্র সমর্থকরা তৎকালীণ সিনেট মাইনরিটি লিডার চাক সুমারকে আঘাত করার চেষ্টা করে। যা দেখে শুনানীতে অংশ নেওয়া সিনেটররা আঁতকে উঠেন।
অপর একটি ভিডিওতে দেখা যায়, একজন অফিসার সিনেটর মিট রমনীকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে অথচ বিক্ষোভকারীরা খুব কাছেই অবস্থান করছিলেন।
এসব ভিডিও দেখে অন্তত দুজন রিপাবলিকান আইন প্রণেতা বলেছেন, ডেমোক্রেট আইন প্রণেতা তথা অভিশংসন ম্যানেজাররা কার্যকর ও যৌক্তিক কিছুই উপস্থাপন করেছেন। যা এই অভিশংসন ট্রায়ালের সঙ্গে খুবই সংগতিপূর্ণ।
অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দিনেও তাঁর আইনজীবীদের দুর্বল উপস্থাপনায় হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ভাল উপস্থাপন হলে মঙ্গলবারই ব্যাপারটি শেষ হতে পারত।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে ৬জানুয়ারি বসে কংগ্রেসের যৌথ সভা। কিন্তু নির্বাচনে অনিয়ম হয়েছে অভিযোগ করে ট্রাম্প তার সমর্থকদের উস্কে দেন। অধিবেশন চলাকালে তিনি তাঁর সমর্থকদের বলেন, আমিই বিজয়ী হয়েছি। এর কিছুক্ষণ পরই তাঁর সমর্থকরা ক্যাপিটল হিলে প্রবেশ করে তান্ডব চালায়। এতে ৫ জন নিহত হয়। ১৪ জানুয়ারি ক্যাপিটল হিল হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।