বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ঢাকায় এসেছেন। সকাল ১০টায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছান।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশ-ভারত কুটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে মার্চের ২৬-২৭ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের কথা রয়েছে। মুলত ভারতের প্রধানমন্ত্রীর সফর সূচি চূড়ান্ত করতেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ঢাকা এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলেও জানা গেছে।
শিবলী জুবায়ের
স্টাফ রিপোর্টার, বিডিইয়র্ক।