শনিবার, ১৩ মার্চ, ২০২১
বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের লেখা বই প্রদান করা হয় নিউইয়র্কের কনসাল অফিসে। চ্যানেল আইয়ের নিউইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদ ৫০ ‘র অধিক বইগুলো তুলে দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার হাতে।
এ সময় কনসাল জেনারেল বলেন, করোনাকালীণ এই সময়েও ফরিদুর রেজা সাগর দেশ তথা নিউইয়র্কে বসবাসকারী শিশু- কিশোরদের কথা মনে করে তাঁর লেখা বইগুলো পাঠিয়েছেন তাতে আমি কনসুলেটের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে কনসুলেটে আসা এই শিশু-কিশোররা খুবই উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন সাদিয়া ফয়জুন্নেসা।
কনসাল জেনারেল খুব শীঘ্রই ফরিদুর রেজা সাগরের সঙ্গে এই শিশু-কিশোরদের একটি ছোট্ট মিলন মেলার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।