বনভোজন, বার্বিকিউ, রিভার ক্রুইজ আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরব যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটি। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী আমেরিকানদের বিনোদন দিতে এগিয়ে আসছে নিউইয়র্ক ভিত্তিক সংগঠন গ্লোবাল বিজনেস কমিউনিকেশন নেটওয়ার্ক ইনক্। এই সংগঠনের কর্ণধার ইনামুল হক ইনাম জানান, আগামী নভেম্বরে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে আসছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। তাঁর সঙ্গে থাকছেন এ প্রজন্মের তারকা শিল্পী বাউল শফি মন্ডল,পারভেজ সাজ্জাদ, লায়লা, লুইপা,দীনা মাসুদ, সুমাইয়া বৃষ্টি। তিনি বলেন, ২০১৫ সাল থেকে শিল্পী রবি চৌধুরী এ গ্রুপটি নিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রোগ্রাম করে আসছেন। এবার তিনি তাদের নিয়ে আসছেন যুক্তরাষ্ট্রে। আর এর সার্বিক ব্যবস্থাপনায় আছি আমরা।
ইনামুল হক ইনাম জানান,এই গ্রুপটির সঙ্গে যুক্ত আছে দেশের খ্যাতিমান কনটেম্পোরারি ড্যান্সার তাহনুন আহমেদি ও ড্রামার আলমগীর হোসোইন।
গ্লোবাল বিজনেস কমিউনিকেশন নেটওয়ার্ক ইনক, নিউইয়র্কের কর্ণধার আরও বলেন,আমরা ত্রিশ বছর ধরে মানসম্মত অনুষ্ঠানের আয়োজন করে আসছি। তিনি বলেন, গুণে ও মানে উৎকৃষ্ট বলেই আমাদের উপর শ্রোতাদের আস্থা অনেক অনেক বেশি। আমরা আমাদের এ অর্জনে গর্বিত।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।