বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১
৩৫ তম ফোবানার হোস্ট কমিটির কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের কোটপিন (ফোবানার লোগো) প্রদান করেছেন নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব কোটপিন পরিয়ে দেওয়া হয়।
নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় মুন লাইট গ্রীল এ জাকারিয়া চৌধুরী ফোবানার লোগো পরিয়ে দেন হোস্ট কমিটির কনভেনর জি আই রাসেল, সদস্য সচিব শিব্বীর আহমেদ,কো-কনভেনর পারভীন পাটোয়ারি, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারি এবং শিল্পী ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এনামুল হককে। এ সময় জাকারিয়া চৌধুরী বলেন, করোনা মহামারীর কালো থাবা থেকে মুক্ত হয়ে আমরা অনেকটা ভাল অবস্থানে আছি। দীর্ঘদিনের বন্দিদশা থেকে নিস্কৃতি পাওয়া মানুষগুলোর বিনোদনের জন্যে আমাদের এ আয়োজন। তিনি বলেন, আমাদের ফোবানা সম্মেলন হবে বাংলাদেশ- আমেরিকা তথা দুই সংস্কৃতির মিলনমেলা।
উল্লেখ্য, সেপ্টেম্বরের ৩,৪,৫ তারিখে ফোবানা সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় তা নভেম্বরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।