শুক্রবার, ০৩ সেপ্টেম্বর, ২০২১
জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়।
অভিনেতা জানিয়েছেন, পরিবারের সদস্যদের পছন্দেই তিনি এ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সবার দোয়া চেয়েছেন।
আয়োজনটি খুব ছোট পরিসরে ছিল বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা অপূর্ব অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন। কিন্তু বেশিদিন টিকেনি সে বিয়ে। পরবর্তীতে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এ অভিনেতা। ২০২০ সালে এ বিয়েও ভেঙ্গে যায়। এবার তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা অপূর্ব। অন্যদিকে নাজিয়া হাসান অদিতিও কয়েকমাস আগে বিয়ে করেছেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।