রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১
উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ সংগঠন-ফোবানা’র ৩ দিনের সম্মেলন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। হোটেল হিলটন ক্রিস্টালে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা বক্তৃতা করেন যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সিনেটে ম্যাজরিটি লিডার চাক শুমার, যুক্তরাষ্ট্রের সাবেক শ্রমমন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ টম প্যারেজ, নিউইয়র্ক থেকে নির্বাচিত কমগ্রেসওম্যান গ্রেস মেং।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান হোস্ট কমিটির আহবায়ক শরাফত হোসাইন বাবু ও সদস্য সচিব কবিরুল ইসলাম।
বক্তৃতা করেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: আলী ইমাম শিকদার। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান রবি আলম এবং বিভিন্ন উপকমিটির সদস্যসহ গোটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।
দিন শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ছোট, বড় বয়েসী শ্রোতা প্রাণভরে উপভোগ করেন প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহুর্ত।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক,নিউইয়র্ক।