বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
অতীতে যারা কমিউনিটির মানুষকে বিপদে আপদে নি:স্বার্থভাবে সেবা দিয়েছেন, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়েছেন নয়ন-আলী পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটির নির্বাচনে নয়ন-আলী পরিষদ আয়োজিত প্যানেল পরিচিতি সভায় তারা এ আহবান জানান।
তারা বলেন, আমাদের সিনিয়র সহ সভাপতি প্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার,বর্তমান সভাপতি প্রার্থী কাজী নয়ন, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী বিগত ১৪টি বছর ধরে কমিউনিটির মানুষকে সেবা দিয়ে আসছেন। এমনকি করোনা মহামারীতে সোসাইটির অর্থে ২০০ মানুষের কবর দেওয়ার উদ্যোগে তাঁদের ভূমিকা ছিল অগ্রগণ্য।
নয়ন-আলী পরিষদের নেতারা বলেন, আমাদের পরিষদের প্রার্থীগণ বাংলাদেশ কমিউনিটির মানুষের কাছে পরিক্ষীত পরোপকারী। তাই আমাদের পরিষদের প্রার্থীদের ভোট দিলে দিনশেষে আপনাদেরই লাভ। নির্বাচিত হলে কমিউনিটির মানুষের জন্য জন্য সম্ভব সবকিছু করার চেষ্টা করবে এই পরিষদের প্রার্থীরা বললেন নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ সোসাইটির নির্বাচনে নয়ন-আলী পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাংগঠনিক সম্পাদক প্রার্থী আহসান হাবিব। সমাপনী বক্তৃতা করেন পরিষদের সভাপতি প্রার্থী কাজী নয়ন।
জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তৈয়্যবুর রহমান হারুন। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ডেমেক্রেট নেতা মোর্শেদ আলম। এ সময় কমিউনিটির বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।