শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি অপরিবর্তিত। মৃতের সংখ্যা বেড়েই চলছে।
তবে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এইদিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ৯২ হাজার। আগের দিন বুধবারের তুলনায় এই সংখ্যা ৩৫ হাজার কম।
এদিকে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা কমে আসছে। এই স্টেটে আক্রান্তের বর্তমান হার শতকরা ১১ভাগের নীচে নেমে এসেছে। দৈনিক হাসপাতালের ভর্তির সংখ্যাও ১১ হাজারের নীচে নেনে এসেছে।
তবে মৃতের সংখ্যা খুব একটা কমছেনা । বৃহস্পতিবার এই স্টেটে মারা গেছে ১ শ ৭৩ জন। আগের দিন বুধবার এই সংখ্যা ছিল প্রায় ২শ ছুঁই ছুঁই।
যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই চিকিৎসা বিশেষজ্ঞ ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদানের অনুমতি দিতে এফডিএ’র প্রতি আহবান জানিয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলেছেন, করোনার বুস্টার ডোজ সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হলেও এটি রোগীকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর দিকে চলে যাওয়া থেকে বিরত রাখতে যথেষ্ঠ ভূমিকা রাখছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।