বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইউএসএ ইনক্’র ইফতার অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার ইকরা অডিটরিয়ামে। রোববার অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার নানা শ্রেণী- পেশার মানুষ যোগদান করেন।
প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সাধারণ সম্পাদক আবু ছাইন মো: আকতার বাবুলের পরিচালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি মো: জয়নাল আবেদীন। এ সময় নরসিংদী জেলা সমিতির সভাপতি আহসান হাবিবের নেতৃত্বে গঠিত কমিটির নেতারাও স্টেজে আসন গ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুইন্স কাউন্টির ফেডারেল জাজ সোমা সাঈদ।
এ সময় বক্তারা বলেন, দুইভাগে বিভক্ত নরসিংদীর নেতাকর্মীদের মাঝে যথেষ্ঠ হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে, সৌহার্দ্য আছে। তাহলে একসাথে হতে আর সমস্যা কোথায়? তারা সব পক্ষকে একসাথে বসে ঐক্যের নেতৃত্ব গড়ে তোলার আহবান জানান।
বক্তারা বলেন, নরসিংদীবাসী অতীতে নিউইয়র্কে তাদের নেতৃত্বের সাক্ষর রেখেছেন। বাংলাদেশ সোসাইটিতে আওলাদ হোসেন ও মোহাম্মদ হোসেনের নেতৃত্বের কথা তারা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি মো: জয়নাল আবেদীন বলেন, আমরা আপনাদের দেওয়া বক্তব্য নিয়ে পর্যালাচনা করব। দুটি সংগঠনকে এক করার সর্বাত্মক চেষ্টা করব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেজবাহ উদ্দিন, অ্যাসেম্বলিম্যান প্রার্থী মিজানুর রহমান,জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেলসহ অনেকে।
সবশেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে মুসলিম উম্মাসহ সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়।
আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত সুধি ইফতার গ্রহন করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।