বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
কোভিড প্যান্ডামিকের ভয়াবহ দিনগুলোতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাঙালি কমিউনিটিকে নিরলসভাবে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সহায়তা পৌছে দেয়া, কোভিড আক্রান্ত হবার ঝুকি নিয়ে বাঙ্গালি কমিউনিটির সংবাদ সংগ্রহ করে কমিউনিটির গণমাধ্যমকে সক্রিয় রাখা, বিনামূল্যে কোভিড টেস্ট ও ভ্যাক্সিনেশন প্রদানের প্রক্রিয়ায় স্থানীয় কমিউনিটির পাশে দাড়ানোর স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা, চ্যানেল আই'য়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে এওয়ার্ডের পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষরিত সনদপত্রও তার হাতে তুলে দেয়া হয়।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।