ফ্রান্সে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এতে কিছুটা শংকায় পড়েছেন দেশের নীতি নির্ধারকরা।
পরিস্থিতি যাতে খুব বেশি খারাপের দিকে না যেতে পারে সেই জন্য শুক্রবার থেকে লকডাউনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সংবাদ মাধ্যম বিবিসি আরও জানায়, পুরো নভেম্বর মাস এ লকডাউন বলবৎ থাকবে।
এ সময় স্কুল এবং কারখানা খোলা থাকলেও রেস্তোরা, বার বন্ধ থাকবে। নির্দেশনায় বলা হয়, জরুরী প্রয়োজন এবং চিকিৎসা ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারবেনা।
ফ্রান্সের প্রেসিডেন্ট করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি করোনাকালীন প্রতিবেশি দেশগুলোর সাথে সীমান্ত খোলা রাখার কথাও জানান। উল্লেখ্য, ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৩৬ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে কয়েক লাখ মানুষ।