যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত ৯ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। সর্বমোট ২৫ কোটি ভোটারের এক তৃতীয়াংশেরও বেশি ভোট প্রদানকে রেকর্ড আর নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা।
দেশটিতে নির্বাচন নিয়ে এত মাতামাতি অতীতে কখনও দেখা যায়নি। প্রচারণার শুরু থেকেই দুই পার্টির প্রার্থী আর সমর্থকদের আক্রমণ আর প্রতি আক্রমণে জমে উঠে নির্বাচন। যদিও মাঝে মাঝে তা সীমা ছাড়িয়ে গিয়েছিলো। যা হোক, প্রতিদিন ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আর এই লম্বা লাইনে ভোট দেওয়ার পিছনে দুই দলের সমর্থকদের অবদান আছে বলে মনে করছেন অনেকে। দুই দলের প্রচারণা শিবির থেকেই বার বার তাগিদ দেওয়া হচ্ছে এখনই ভোটটি দিয়ে দেওয়ার জন্য-যেটি আগের কোন নির্লবাচনে লক্ষ্য করা যায়নি। উভয় পক্ষই একে নিজ নিজ পক্ষের গণজোয়ার বা ওয়েভ মনে করছেন। নিউইয়র্কে গত ২৪শে নভেম্বর খেকে আগাম ভোট গ্রহন চলছে।এই স্টেটে আগাম ভোটের জন্য ২৮০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর সিটিতে মোট কেন্দ্রের সংখ্যা ৮৮টি। প্রতিটি কেন্দ্রে লম্বা লাইনে দাড়িয়ে ভোটাররা আগাম ভোটে অংশ নিচ্ছেন। প্রায় তিন ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে নিজের ভোট দিয়েছেন নিউইয়র্ক সিটি করপোরেশনের মেয়র ডি ব্লাসিও। এখানে আরও একটি বিষয় লক্ষনীয়, নির্বাচনে কালো ভোটারদের ব্যপক উপস্থিতি। সব মিলিয়ে নির্বাচন নিয়ে একটি সাজ সাজ ভাব , কঠিন লড়ইয়ের আভাস গোটা যুক্তরাষ্ট্র জুড়ে।
শাহ ফারুক রহমান, নিউইয়র্ক ।